চট্টলা নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩৩৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২২৬ এবং উপজেলা পর্যায়ে ১১২ জন। একই সময়ে করোনায় ১১ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ আগস্ট) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ২০১৮ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৩৮ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৯৫ হাজার ৭৬৬ জন। এর মধ্যে নগরে ৭০,২৮০ জন এবং উপজেলা পর্যায়ে ২৫,৫৭৬ জন।
সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ৭ জন, সাতকানিয়ায় ৬ জন, বাঁশখালী ৩ জন, আনোয়ারা ২ জন, চন্দনাইশ ০ জন, পটিয়া ৮ জন, বোয়ালখালী ১ জন, রাঙ্গুনিয়া ০ জন, রাউজান ১৩ জন, ফটিকছড়ি ২৬ জন, হাটহাজারী ৩৩ জন, সীতাকুণ্ড ৪ জন, মিরসরাই ৬ জন এবং সন্দ্বীপে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১১৫০ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৬৫৮ এবং উপজেলায় ৪৯২ জন।















