হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরীর বেসরকারি একটি হাসপাতাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
Advertisement
এক শোকবার্তায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরীর মুত্যুতে চট্টগ্রাম মহানগর বিএনপি ও উনার ব্যক্তিগত পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবার এবং ভক্ত প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তিনি মরহুম এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মহান রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা করেন যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।আমিন।
Advertisement
















