বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বায়েজিদ বোস্তামী থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরীর বিপ্লব উদ্যানে শহীদ জিয়ার স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।
এতে নবগঠিত বায়েজিদ বোস্তামী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আলতাফ হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী মহিউদ্দিনের সঞ্চালনায় সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, দিশেহারা জাতির মুক্তির দিশারী হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কে আরো সুসংগঠিত হয়ে শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে গনতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন ১নং যুগ্ম আহবায়ক মোঃ পারভেজ, যুগ্ম আহবায়ক সোহান শাহ,১নং সদস্য সোহাগ গাজী, সদস্য এস এ সোহাগ, শফিকুল ইসলাম, বাচা, ইকবাল, হুমায়ুন, জুবায়ের শেদ মোদাচ্ছের, রাসেল, আলমগীর, শহীদ, আরমান, তারেক, রিমন, রবিন, রাজু, মরিসন, সাব্বির প্রমুখ।

















