জাপান সফরে যাচ্ছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো: জানে আলম

4

বাংলাদেশ সরকারের প্রতিনিধি হয়ে এশিয়া ওয়েস্টওয়াটার ম্যানেজম্যান্ট পার্টনারশিপ (AWap) এর ৬ষ্ঠ অপারেশন কমিটির সভায় যোগদানের জন্য চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো: জানে আলম ৩ দিনের সরকারি সফরে জাপান গমন করবেন।

Advertisement

সোমবার (৩ আগস্ট) রাতে একটি বেসরকারি বিমানে জাপান গমনের সময়সূচী নির্ধারিত আছে। জাপানের ভুমি, অবকাঠামো, ট্রান্সপোর্ট ও টুরিজম এবং পরিবেশ মন্ত্রণালয়ের সমন্বয়ে আগামী ৫ আগষ্ট ২০২৬ তারিখে টোকিও শহরে এই সভা অনুষ্ঠিত হবে।

এবিষয়ে জাপান সরকার গত ১৮ জুন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে সভায় অংশগ্রহণের জন্য একটি আমন্ত্রণ পত্র প্রদান করেন। আমন্ত্রণের প্রেক্ষিতে সরকারের অনুমতি (জিও) গ্রহণ করে উক্ত সফরে অংশ নিচ্ছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো: জানে আলম।

এছাড়া এই সফরে তিনি Sewage Works Exhibition ’26 Tokyo’ একটি প্রোগ্রামেও অংশ নিবেন। এ সফরে বাংলাদেশ সরকারের কোন আর্থিক সংশ্লিষ্টতা নাই। তিনি আশা করেন এই সফরের ফলে চট্টগ্রাম ওয়াসা এবং জাপানের মন্ত্রণালয়, দাতা সংস্থাসমূহের মধ্যে সম্পর্ক আরো জোরদার ও কারিগরি জ্ঞান বিনিময় বৃদ্ধি পাবে। সফরসূচি অনুযায়ী আগামী ৬ আগস্ট তিনি দেশে ফিরে আসবেন।

Advertisement