পাহাড় কাটার অভিযোগে ৫ ব্যক্তিকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। রবিবার (২২ আগস্ট) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
Advertisement
তিনি জানান, নগরীর লালখান বাজারের মতিঝর্ণা এলাকায় পাহাড় কাটার দায়ে মাে. আ. রহিমকে ৪০ হাজার টাকা, শ্রী রঘু দাশ গুপ্তকে ২০ হাজার ও সর্বসাং দাশ গুপ্তকে ২০ হাজার টাকা, বায়েজিদে রিদোয়ান হােসেনকে ৪৫ হাজার টাকা, পাঁচলাইশে মাে.সামশুল হুদাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Advertisement














