প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর নেতৃত্বে বিএনপির আনন্দ র‌্যালি অনুষ্ঠিত

40

সীতাকুণ্ড প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলা বিএনপির আয়োজনে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার সময় সীতাকুণ্ড পৌরসভার এলকে সিদ্দিকী স্কোয়ারের সামনের থেকে বিশাল র‌্যালি শুরু হয়ে পৌর সদর পদক্ষিণ করে উত্তর বাজার গিয়ে শেষ হয়। এতে হাজারো নেতাকর্মী অংশ গ্রহণ করেন।  এতে নেতৃত্ব দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব লায়ন মোঃ আসলাম চৌধুরী।

এর আগে এলকে সিদ্দিকী স্কোয়ারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। লায়ন আসলাম চৌধুরী বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত প্রিয় মাতৃভূমির স্বকীয়তা, নিজেদের আত্ম পরিচয় এবং মাথা উঁচু করে গৌরবময় অভিযাত্রার লক্ষ্যে শহীদ প্রেসিডেন্টে জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেছিলেন। ধীরে ধীরে বিএনপি এদেশের উন্নয়ন, অগ্রযাত্রা, সমৃদ্ধির একমাত্র বিশ্বস্থ ঠিকানার পাশাপাশি এদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্ভভৌমত্বের অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ মোরছালিনের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবাযক জহুরুল আলম জহুর, সালামত উল্ল্যাহ, যুগ্ম সদস্য সচিব ফজলুল করিম চৌধুরী, পৌর বিএনপি আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব ছালেহ আহমদ সলু, বিএনপি নেতা ইউসুফ নিজামী, বদিউল আলম বদরুল, দিদারুল ইসলাম মাহমুদ, নুরুল আনোয়ার চেয়ারম্যান, নুরুদ্দিন মো: জাহাঙ্গীর চেয়ারম্যান, মোজাহের উদ্দিন আশরাফসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

Advertisement