সীতাকুণ্ড প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষ্যে সীতাকুণ্ডে বার্ণঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
বৃহস্পতিবার বিকালে সীতাকুণ্ড পৌরসভার সামনে থেকে একটি র্যালি শুরু হয়ে পৌর সদর পদক্ষিণ করে উত্তর বাজার ঘুরে আলীয়া মাদ্রাসার সামনে এসে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কাজী মোঃ সালাউদ্দিন। র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী অংশ নেন। র্যালি শেষে সীতাকুণ্ড কলেজ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজী মোঃ সালাউদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মো মহিউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন দুলাল, কুমিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো মনির, সাবেক সভাপতি শামসুদৌহা, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো,আকবর হোসেন, চবি ছাত্র দলের সাবেক সভাপতি এম এ মিল্টন, মো সরোয়ার কামাল, মো গোলাম সরোয়ার, নুরুন্নবী সালাম, মো ইউসুফ আজাদসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
র্যালীটি কলেজ রোড মোড় থেকে শুরু হয়ে উত্তর বাজার পদক্ষিণ করে আবার আলীয়া মাদ্রাসার সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
















