সীতাকুণ্ডে সংঘর্ষের ঘটনায় আহতদের দেখতে গেলেন লায়ন আসলাম চৌধুরী

43

সীতাকুণ্ড প্রতিনিধি: গত পহেলা সেপ্টেম্বর সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচীতে সংঘর্ষের ঘটনায় আহত দলীয় নেতাকর্মীদের দেখতে গেছেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন মোঃ আসলাম চৌধুরী। তিনি সোনাইছড়ি, কুমিরা এবং বাঁশবাড়িয়া এলাকায় আহত দলীয় নেতাকর্মীদের দেখতে গিয়ে তাদের খোঁজ খবর নেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

Advertisement

শনিবার সকাল ১০ টায় উপজেলার সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন বিএনপির আয়োজনে সমবেদনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নুরউদ্দিন মোঃ জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে এবং মমতাজ উদ্দিন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে আহত নেতাকর্মীদের সাথে কথা বলেন আসলাম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন মোঃ রবিউল হক, নাজিমউদ্দৌলা, গিয়াসুল মাহমুদ চৌধুরী তসলিম, আজিজুর রহমানসহ সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ।

দুপুর ১২ টায় উপজেলার কুমিরা ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভপতি কামাল উদ্দিনের বাড়িতে যান লায়ন আসলাম চৌধুরী। সেখানে আহত কামাল উদ্দিন এবং মহিলা দলের আহতদের সাথে কথা বলে খোঁজ খবর নেন এবং তাদের সান্ত্বনা দেন। এসময় কুমিরা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দুপুর ১ টার সময় উপজেলার বাঁশবাড়িয়া এলাকার ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি মোঃ মুনসুর এর বাড়িতে যান আসলাম চৌধুরী। সেখানে আহতদের সাথে কথা বলে সান্ত্বনা দেন লায়ন আসলাম চৌধুরী। সেখানে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন তিনি। আসলাম চৌধুরী বলেন, ১ পহেলা সেপ্টেম্বর ছিল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী। এদিন ছিল আমাদের আনন্দের দিন। আমাদের আনন্দ উৎসব করার কথা কিন্তু সব আনন্দ বিষাদে পরিণত হয়েছে। একটি সন্ত্রাসী গোষ্ঠী সেদিন আমাদের দলীয় নেতাকর্মীদের উপর হামলা করে। তারা চেয়েছিল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী বানচাল করবে। কিন্তু পারেনি। ধাওয়ায় তারা এক মিনিটও ঠিকতে পারেনি। ভবিষ্যতে তাদের জোরালো ভাবে প্রতিবোধ করা হবে। এখন চুপ করে বসে থাকার সময় নাই।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদর, সদস্য সচিব মোঃ মোরছালিন, যুগ্ম আহবায়ক সালামত উল্লাহ, ফজলুল করিম চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বশর ভুইয়াসহ উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

Advertisement