৪২নং নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড যুবদল, ছাত্রদল ও চপই ছাত্রদলের আনন্দ মিছিল

1

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা জনাব এ্যাড. রহুল কবির রিজভী আহমেদকে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় ও চট্টগ্রাম মহানগর যুবদল-থানা-ওয়ার্ড যুবদলের কমিটি পুর্নবহাল করায় বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কে ধন্যবাদ জানিয়ে ৪২নং নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড যুবদল ও চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদলের যৌথ উদ্যোগে ওয়ার্ড যুবদল এর সি: যুগ্ম আহবায়ক মাসুদ আলম এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আবুল বশরের সঞ্চালনায় আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়।

Advertisement

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চট্টগ্রাম মহানগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদল এর সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এস এম আহাছানুজ্জামান (আহছান)। বিশেষ অতিথি ছিলেন নগর যুবদলের সহ-সম্পাদক ইব্রাহীম খান, চট্টগ্রাম নগর ছাত্রদলের সাবেক সহ সম্পাদক রুবেল আহমেদ, যুবদল নেতা সেলিম, তোফাজ্জল, ফারুক, রশিদ, পারভেজ, বাবুল, দুলাল, খোকন, মুমিন, ইব্রাহীম, আনোয়ার, আলম, হালিম, কোরবান আলী, শরীফ, রাজু, বিল্লাল নগর ছাত্রনেতা মিনার, ওয়াহিদুল আলম চপই ছাত্রনেতা শরীফ, রওনক, রায়হান, নেয়ামত আলী, সাকিব, হালিম, রেজা সহ যুবদল ও ছাত্রদল অন্যান্য নেতৃবৃন্দ।

আনন্দ র‌্যালীটি নগরীর পলিটেকনিক্যাল মোড় হতে শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ করে ২নং গেইট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

Advertisement