পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান এর নির্দেশনায় ১২নং সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ফখরুল হাসান চৌধুরী রাজু’র উদ্যোগে অত্র ওয়ার্ডের সকল বাড়ির আঙ্গিনায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও পাহাড়তলী থানা বিএনপির সাবেক সভাপতি হাজ্বী বাবুল হক।
পাহাড়তলী থানার জিয়া মঞ্চের সাবেক আহবায়ক ফারুক উদ্দিন খাঁনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মজিবুল হক মজু,
এসময় বৌ বাজারের সমাজ কমিটির সভাপতি লালু সর্দার, বিএনপি নেতা মিলখান, ইসমাইল, মাহমুদ, নোয়াব আলী, শুক্কুর, তুষার, রমজান, রুবেল, জীবন, মুন্না, শুভ ও রাহাতসহ প্রমুখ নেতৃবৃন্দ।
















