কামরুল ইসলাম দুলু: চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। তার নাম কোরবান আলী রিফাত (১৭)। সে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কাজলীপাড়া গ্রামের মোঃ ইউনুসের ছেলে।
মঙ্গলবার ভোর চারটার সময় চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানাযায়, গত শুক্রবার থেকে রিফাত জ্বরে আক্রান্ত হয়। সোমবার সকালে তাকে বিআইডিআইটি হাসপাতালে ভর্তি করে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে ডাক্তার চমেক হাসপাতালে রেফার করেন। মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।
এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ৯ দিনের ব্যবধানে সীতাকুন্ডে দুই শিশুসহ ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ১০ দিনের ব্যবধানে সীতাকুণ্ডে দুই শিশুসহ ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত ৮ সেপ্টেম্বর একই ইউনিয়নে ফুলতলা গ্রামে মোঃ মোজাহিদুল ইসলাম নামে ৪ বয়সী এক শিশুর মৃত্যু হয়। ১৫ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. রাফসান নামে এক যুবকের মৃত্যু হয়। ১৭ সেপ্টেম্বর সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদ এলাকার পাঁচ বছর বয়সী শিশু সিরাজুল মনিরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
চট্টগ্রাম সিভির সার্জনের তথ্যনুসারে বর্তমানে সীতাকুন্ড উপজেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৪২৭ জন।

















