আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেটের শেষ আটে চিটাগং ক্রিকেট একাডেমি ও সিএস ক্রিকেট একাডেমি

75

আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে নিজ নিজ খেলায় জয় পেয়ে কোয়াটার ফাইনাল নিশ্চিত করেছে চিটাগং ক্রিকেট একাডেমি ও সিএস স্পোর্টস একাডেমি। সোমবার শহীদ শাহজাহান মাঠে দেশ রক্ষা তারেক মঞ্চ আয়োজিত টুর্নামেন্টের ১২ তম দিনের খেলায় চিটাগং ক্রিকেট একাডেমি ৪ উইকেটে হাক্কানী একাদশকে এবং সিএস স্পোর্টস একাডেমি ১৮৩ রানে পাহাড়তলী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।

Advertisement

সকালে দিনের প্রথম ম্যাচে কোয়াটার ফাইনাল নিশ্চিত করার লড়াইয়ে টসে জিতে ব্যাট করতে নেমে হাক্কানী একাদশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২৪৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে আলম সর্বোচ্চ ২৭ বলে ৫১, রাসেল ২১ বলে ৩৯, জামসেদ অপরাজিত ১৭ বলে ৩৪ ও তানিম ২১ রান করেন। বল হাতে চিটাগং ক্রিকেট একাডেমির হালিম খান, রাহাত ও আকিব আহি ২টি করে উইকেট লাভ করে।

জবাবে জয়ে লক্ষ্যে ব্যাট করতে নেমে চিটাগং ক্রিকেট একাডেমির সমান তালে লড়ে ১৯.৫ ওভারে হালিম খান (অপরাজিত ২৪ বলে ৫৬ রান) ও ফাহাদ (অপরাজিত ১৬ বলে ৫২ রান) এর অনবদ্য ৬ষ্ঠ উইকেট জুটির সুবাদে ৬ ৯উইকেটে ২৫৯ রান করে জয় তুলে নিয়ে কোয়াটার ফাইনাল নিশ্চিত করেন। দলের পক্ষ অন্যান্যদের মধ্যে আকিব আহি ২৬ বলে ৫১ ও জয় ২৮ বলে ৩৯ রান করেন। বল হাতে হাক্কানী একাদশের রাসেল ৫৫ রানে ৩ ও জামশেদ ৩৬ রানে ২ উইকেট লাভ করে।

খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ চিটাগং ক্রিকেট একাডেমির হালিম খানের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক বেলাল হোসেন সরকার। এসময় টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী যুব দলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী সহ রেলওয়ের সরঞ্জাম বিভাগের উর্দ্ধতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

দুপুরে অনুষ্ঠিত দিনের অপর ম্যাচে টসে জিতে সিএস স্পোর্টস একাডেমি ২০ ওভারে ৮ উইকেটে ২৭৫ রান করে। দলের পক্ষে তানজিম সর্বোচ্চ ২৪ বলে ৬১, মহিউদ্দিন ২৬ বলে ৫৭, মহিন ১৭ বলে ৪০ ও মামুন ১৫ বলে ৩৪ রান করেন। বল হাতে পাহাড়তলী স্পোর্টিং ক্লাবের মাহাতাব ৩৭ রানে ৪ ও খোরশেদ ৬৩ রানে ২ ও আবিদ ১ উইকেট লাভ করে।

প্রতিপক্ষের ২৭৫ রানের বিশাল স্কোরকে তাড়া করতে নেমে ৯২ রানে গুটিয়ে যায় পাহাড়তলী স্পোর্টিং ক্লাব। দলের পক্ষে খোরশেদ সর্বোচ্চ ২১ রান করেন। ম্যাচে বল হাতে সিএস স্পোর্টস একাডেমির সাইদ আনোয়ার ৮ রানে ৪, ইকবাল ৩ ও রাব্বি ২ উইকেট লাভ করে।

খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ সিএস স্পোর্টস একাডেমির সাঈদ আনোয়ার এর হাতে পুরস্কার তুলে দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী।

আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) টুর্নামেন্টের ১টি মাত্র খেলা অনুষ্ঠিত হবে দুপুর ১২.০০ টায় মরহুর ইছহাক কাদের চৌধুরী একাদশ বনাম এমএস ক্রিকেট একাডেমি।

Advertisement