যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ শনিবার (২১ নভেম্বর, ২০২৬) চট্টগ্রামে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে চট্টগ্রামস্থ বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হক-এ এক বর্ণাঢ্য সংবর্ধনা ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।
দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী ও প্রতিমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন এবং সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা অনুষ্ঠানস্থলে আয়োজিত বিভিন্ন পরিবেশনা ও প্রদর্শনী অত্যন্ত আন্তরিকতার সাথে উপভোগ করেন।
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, বিশিষ্ট নাগরিক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

















