পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ায় বিশিষ্ট রাজনীতিবিদ শহীদ উল্লাহ বাহার, অভিভাবক প্রতিনিধি মো. ইউসুফ মৃধা এবং শিক্ষক প্রতিনিধি রেখা আক্তারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শহীদ লেইন রেলওয়ে সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
এ উপলক্ষে সমাজ কল্যাণ পরিষদের একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন শহীদ লেইন রেলওয়ে সমাজ কল্যাণ পরিষদের সভাপতি খুরশিদ আলম কমল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সহসাধারণ সম্পাদক মো. রাশেদুল হক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সুমন, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম আকন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমরান হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ নবগঠিত গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় শহীদ উল্লাহ বাহারকে অভিনন্দন জানান এবং তাঁর সফলতা কামনা করেন।

















