সম্প্রতি চট্টগ্রাম সিটি কর্পোরেশন পূজা উদযাপন পরিষদের এক সভা প্রকৌশলী ঝুলন কুমার দাশের সভাপতিত্বে নগরীর আন্দরকিল্লাস্থ পুরাতন নগর ভবনের কে.বি. আবদুস সাত্তার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
কংকন দাশের সঞ্চালনায় সভায় গত অর্থ বছরের হিসেবের প্রতিবেদন উপস্থাপন করেন সাবেক অর্থ সম্পাদক পূলক চক্রবর্তী স্বগত বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক রতন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর জহর লাল হাজারী, শৈবাল দাশ সুমন, পুলক খাস্তগীর, নিলু নাগ, রুমকী সেনগুপ্ত, কুসুম কুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চম্পা মজুমদার প্রমুখ।
সভা শেষে চসিক মেয়র রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এ সময় নতুন কমিটি গঠনকল্পে আলোচনায় অংশগ্রহণ করেন বিপ্লব চৌধুরী, সমীর কর, কল্লোল দাশ বাপ্পী রিপন কিশোর রায় অজয় দাশ পল্লব কুমার দাশ অনুপম দে বিনয ভূষন আচার্য কৃষ্ণ প্রসাদ দাশ, সমীর চক্রবর্ত্তী,রাজেশ চক্রর্বতী অঞ্জন চক্রবর্ত্তী, রূপন কান্তি দাশ, প্রভাস কান্তি দাশ তবলু দাশ, তপন দাশগুপ্ত, প্রদীপ কুমার দে, পুলক কান্তি দে রূপসী দাশ, শর্মিষ্ঠা দেব কুমকুম, কৃষ্ণা বৈদ্য প্রমুখ।
সভাপতির বক্তব্যে মেয়র বলেন, বৈশ্বিক মহামারীর এই সময়ে শারদীয় দুর্গোৎসবে পূর্ণোর্জন করতে গিয়ে নিজেকে বিসর্জন দেয়া যাবেনা। করোনা মহামারীর প্রক্কালে স্বাস্থ্যবিধি সঠিকভাবে প্রতিপালনের মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধভাবে সুন্দর ও সার্বিকভাবে পূজা সম্পন্ন করার জন্য তিনি সকল সনাতন ধর্মাবলম্বী কর্মকর্তা কর্মচারীদের আহ্বান জানান।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৪২৮ বাংলার চসিক পূজা উদযাপন কমিটির সভাপতি হিসেবে ২১নং জামাল খান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমনকে এবং সাধারণ সম্পাদক হিসেবে জনসংযোগ শাখার আলোকচিত্রী রতন চৌধুরীকে নির্বাচিত করা হয়।















