চান্দগাঁওয়ে ওয়ার্ড ছাত্রদলের কর্মী সভা

422

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে তৃণমূল থেকে সুসংগঠিত করার লক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের অন্তর্ভুক্ত চান্দগাঁও থানা এবং এর আওতাধীন ৪নং চান্দগাঁও, ৫নং মোহরা ও ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড ছাত্রদল নেতাকর্মীদের সাথে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাংগঠনিক টিমের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য মোঃ আব্বাস উদ্দীনের সভাপতিত্বে ও রকি হোসেন পিচ্ছির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান (মাস্টার আরিফ), প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন।

কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে, আরিফুর রহমান (মাস্টার আরিফ) বলেন, এই চান্দগাঁও থানায় অবস্থিত কালুরঘাট এলাকা থেকে আমাদের নেতা রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ইনশাআল্লাহ গণতন্ত্র পূনঃপ্রতিষ্টা আন্দোলনের সূচনা ও এই এলাকা তথা চট্টগ্রাম থেকে হবে এবং ছাত্রদল সেই আন্দোলনে সম্মূখ সাড়িতে দাঁড়িয়ে নেতৃত্ব দিবে।

প্রধান বক্তা মোঃ ইসমাইল হোসেন বলেন, চট্টগ্রাম সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে প্রশাসনের সহযোগিতায় ছাত্রলীগের রাম-রাজত্ব চলছে, অভিলম্বে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সকল ছাত্র সংগঠনের সহ-অবস্থান নিশ্চিত করতে হবে।

এই সময় নেতৃবৃন্দ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সভাপতি রাজীব আহসান ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের মুক্তি দাবী করেন। উক্ত কর্মীসভায় চান্দগাঁও থানা এর আওতাধীন ওয়ার্ড সমূহের ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement