ভোটাধিকার রক্ষার লড়াইয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে হবেঃডা. শাহাদাত

731

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ভোটাধিকার রক্ষার লড়াইয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে একদলীয়ভাবে দেশ চালাচ্ছে। দেশকে একটি ফ্যাসিবাদী রাষ্ট্র পরিণত করেছে। মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার, গণতন্ত্র আজ ভূলুণ্ঠিত। এই সরকারের অধীনে প্রতিটি নির্বাচনেই একদলীয়, প্রহসনমূলক, ভোটারবিহীন, একতরফা নির্বাচন হয়েছে। তারা জনগণের অধিকার কেড়ে নিয়ে জোর করে ক্ষমতার মসনদ দখল করেছে। ২০০১ সালের পহেলা অক্টোবর এই দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হয়েছিল। তা ছিল নির্দলীয় নিরপেক্ষ একটি নির্বাচন। এখন দেশের মানুষ বিগত এক যুগের অধিক সময় ভোট দিতে পারে নাই। সরকারদলীয় সন্ত্রাসীরা ভোটের দিন কাউকে সেন্টারে যেতে দেয়নি। তারা দিনের ভোট রাতে শিল মেরেছে । ভোট কি মানুষ তা ভুলে গেছে। নতুন প্রজন্ম ভোটকি জিনিস তা জানেনা। তাই এই সরকারের অধীনেই আর কোনো নির্বাচন এদেশের জনগণ মেনে নিবে না। নির্দলীয় সরকারের অধীনেই জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

Advertisement

তিনি আজ শনিবার (২ অক্টোবর) বিকালে নিজ কার্যালয়ে বাকলিয়া থানা বিএনপি ও ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ডা.শাহাদাত হোসেন আরো বলেন, আজ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতিতে জনগণ দিশাহারা। লাগামহীন এই ঊর্ধ্বগতিতে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। লাগামহীন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মাঝে এক হাহাকার অবস্থা বিরাজ করছে। সরকারের বাজার মনিটরিং বলতে কিছুই নেই। এই সরকার গণমুখী সরকার নয়। এই সরকার একটি দুর্নীতিবাজ সরকার। প্রতিটি ক্ষেত্রেই দুর্নীতির কারণে আজ দেশের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য থেকে সবকিছুর দাম দিন দিন বেড়েই চলছে।

বাকলিয়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এমআই চৌধুরী মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নগর বিএন‌পির আহবায়ক ক‌মি‌টির সদস‌্য অধ্যাপক নুরুল আলম রাজু, গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, উপস্থিত ছিলেন নগর বিএন‌পির সা‌বেক উপদেষ্টা হাজী নবাব খান, সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক ইব্রাহিম বাচ্চু, সদস্য আলী ইউসুফ, বাকলিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর, ১৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ সেকান্দর, ১৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল্লাহ আল সগীর, ১৯নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী নাজিম, ১৭ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী এমরান উদ্দিন, বিএনপি নেতা জমির উদ্দিন বাবলু, হাজী মোহাম্মদ ইউনুস, এস এম পারভেজ, সাইফুল ইসলাম, খোরশেদ আলম প্রমুখ নেতৃবৃন্দ।

Advertisement