কোতোয়ালী থানার দুই মামলায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর ও চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান সহ ১৫ নেতাকর্মীর সময়ের আবেদন মঞ্জুর করেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত।
নগরীর কাজীর দেউড়ি নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে গাড়ি ভাংচুর ও নাশকতার মামলায় উচ্চ আদলতের আগাম জামিনের সময় শেষ হলে আজ রবিবার (৩ অক্টোবর) বিএনপির ১৫ নেতাকর্মী চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে সময়ের আবেদন করলে. আদালত পরবর্তী ধার্য্য তারিখ পর্যন্ত সময় মঞ্জুর করেন।
আদালতে বিএনপির নেতাকর্মীদের পক্ষে শুনানি করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য এড. মফিজুল হক ভুইয়া, চট্টগ্রাম বারের সভাপতি এড . এনামুল হক, এড. তারিখ আহামদ, এড. সিরাজুল্, ইসলাম, এড. ইফতেখার মহসিন, এড. নেজাম উদ্দিন, এড. এরফানুল হক প্রমূখ।
সময়ের আবেদন মঞ্জুরপ্রাপ্ত অন্য নেতারা হলেন, মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, নাজিমুর রহমান, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, সদস্য আনোয়ার হোসেন লিপু, গাজী সিরাজ উল্লাহ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন, যুগ্ম আহবায়ক আসিফ চৌধুরী লিমন।
















