এপেক্স ক্লাব অফ গ্রীনসিটি’র এজিএম সম্পন্ন

391

এপেক্স ক্লাব অফ বাংলাদেশের অন্তর্গত এপেক্স জেলা-০৩ এর ক্লাব এপেক্স ক্লাব অফ গ্রীন সিটির তৃতীয় এজিএম সম্পন্ন হয়েছে।

Advertisement

শনিবার (২ অক্টোবর) নগরীর আগ্রাবাদস্থ ল্যান্ড মার্ক হোটেলে বিভিন্ন ক্লাবের এপেক্সিয়ানদের উপস্থিতিতে উক্ত এজিএম সম্পন্ন হয়।

এপেক্স ক্লাব অফ গ্রীন সিটির প্রেসিডেন্ট এপেক্সিয়ান বাবুল রঞ্জন সাহার সভাপতিত্বে উক্ত এজিএমে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের এনভিপি এপেক্সিয়ান ইলিয়াস জসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স জেলা ০৩ এর গভর্ণর এপেক্সিয়ান বেলাল হোসেন, এলজি পিএনপি বীর মুক্তিযোদ্ধা ডা. জবিউল হোসেন, এলএম শফিউল আলম খোকন। ন্যাশনাল অবজার্ভার হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি মীর ফেরদৌস আলম সেলিম।

অতিথিদের ফুল দিয়ে বরণ।

এপেক্স এর নিয়ম অনুযায়ী অনুষ্ঠান পরিচালিত হয় এবং বর্তমান বর্ষের নেতৃবৃন্দ তাদের রিপোর্ট পেশ করেন উপস্থিত সকলে রিপোর্টের উপর আলোচনা করেন পরবর্তীতে ভোটাভুটির মাধ্যমে রিপোর্ট পাশ হয়।

এরপর প্রধান নির্বাচন কমিশনার এপেক্সিয়ান জাকির হোসেন ২০২২ বর্ষের ক্লাব বোর্ডের নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন।

এপেক্স ক্লাব অফ গ্রীনসিটি’র ২০২২ বর্ষের নেতৃবৃন্দ।

২০২২ বর্ষে প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করবেন এপেক্সিয়ান সাইফুল হোসেন বাবু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর মোরশেদ রনী, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: নজরুল ইসলাম, আইপিপি এন্ড এক্সপেনশন ডাইরেক্টর বাবুল রঞ্জন সাহা, সেক্রেটারি এন্ড ডিএন এডিটর তানজিম আহমেদ সোহেল, ট্রেজারার এ্যাড. নাসির উদ্দিন, সার্ভিস ডাইরেক্টর গোলাম কবির, মেম্বারশীপ এন্ড এটেনডেন্স ডাইরেক্টর মো: জাকির হোসেন, ফেলোশীপ এন্ড পাবলিক রিলেশন ডাইরেক্টর দুলারা আক্তার, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডাইরেক্টর সাইফুল ইসলাম, সার্জেন এ্যাট আর্মস আলহাজ্ব জসিম উদ্দিন।

সভায় গ্রীনসিটি’র ১৯ জন এপেক্সিয়ান ও ৩ জন প্রো এপেক্সিয়ান সহ সর্বমোট ৬৭ জন এপেক্সিয়ান উপস্থিত ছিলেন।

Advertisement