পূজোতে সনাতনী সম্প্রদায়কে বক্করের শুভেচ্ছা বার্তা

437

নগরীর সনাতনী সম্প্রদায়ের লোকজনকে শ্রী শ্রী দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। তিনি আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন।

Advertisement

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এ শরতের নীল আকাশে, বেজে উঠেছে মহামায়ার আগমনী বার্তা। এসেই আজ দেবী পক্ষের শুরুতেই দশভুজা মায়ের কাছে আমাদের প্রার্থনা অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির সুচনা হোক। শক্তির দেবী দুর্গতিনাশিনী দুর্গা গণতন্ত্রের প্রতীক। অসুরশক্তি বিনাশের প্রতীক। আমরা আশাকরি মা দুর্গা দেশে গণতন্ত্র ধ্বংসকারী, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারী এবং দুর্নীতিবাজ অসুরদের বিনাশ করে দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনবেন।

বিএনপি সবসময় অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই রাষ্ট্রে সর্বপ্রথম সকল ধর্মের মানুষের জন্য সমান মর্যাদা প্রতিষ্ঠা করেছেন১৯ দফার মাধ্যমে। বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, বিএনপি সংখ্যালঘু ও সংখ্যাগুরু তত্ত্বে বিশ্বাসী নয়। বিএনপি মনেকরে সবাই বাংলাদেশী নাগরিক এবং সকল ধর্মের মানুষেরা সমান সুযোগসুবিধা ভোগ করবে এই দেশে।” বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান, আওয়ামী দুঃশাসনের সময়ে সনাতনী সম্প্রদায়ের উপর দেশে চলমান মামলা হামলা নির্যাতনের প্রতিবাদ করে যাচ্ছেন প্রতিনিয়ত। তিনি বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক ও সকল ধর্মের মানুষের মধ্যে বন্ধুভাবাপন্ন রাষ্ট্র গড়ে তুলতে বদ্ধ পরিকর। সেই চেষ্টায় কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত।

পরিশেষে চট্টগ্রামের সনাতনী সম্প্রদায়ের সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই শুভ দুর্গা পুজার আন্তরিক প্রীতি, শুভেচ্ছে ও অভিনন্দন।

সকলের পূজো ভালো কাটুক এই শুভ কামনা রইল।

Advertisement