বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সামশুল আলম চৌধুরী’র ১০ম মৃত্যুবার্ষিকী

262

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, যুদ্ধকালীন চট্টগ্রাম শহর ডেপুটি কমান্ডার, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস, চট্টগ্রাম শহর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, রেডক্রসের (রেড ক্রিসেন্ট) সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সামশুল আলম চৌধুরী’র ১০ম মৃত্যুবার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার (১৪ অক্টোবর)।

Advertisement

এ উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর ও জেলা, চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নগরীর চান্দগাঁও গোলাম আলী নাজির বাড়ীস্থ মরহুমের কবরে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মরহুমের কবরে খতমে কুরআন ও দোয়া মাহফিলের কর্মসূচি রয়েছে।

এছাড়া মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের পক্ষ থেকে দারুল ফজল মার্কেটস্থ কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। এতে বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধার সন্তানদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংসদের ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ আহবান জানিয়েছেন।

Advertisement