চট্টগ্রামে তরুণ উদ্যোক্তাদের তিন দিনব্যাপি ‘গ্র্যান্ড লাইফ এক্সপো’

430

তরুণ অনলাইন এবং অফলাইন উদ্যোক্তাদের নিয়ে একটিভ বিজনেস কমিউনিটি এর আয়োজনে নগরীর রূপনগর কমিউনিটি সেন্টারে তিন দিনব্যাপী বারকোড রেস্টুরেন্ট গ্রুপ প্রেসেন্টস ‘গ্র্যান্ড লাইফ এক্সপো’ এবং ‘গ্র্যান্ড ফুড এক্সপো’ দ্বিতীয় বারের অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

গ্র্যান্ড লাইফ এক্সপো শুরু হয়েছে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্যে দিয়ে। চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয় ছিল ‘মুজিব আমার পিতা’ এবং ‘আমাদের দেশটা স্বপ্ন পুরী’।

এতে উপস্থিত ছিলেন মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, টুরিস্ট পুলিশের এডিআইজি মোহাম্মদ মুসলিম, এসপি আপেল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, নারী উদ্যোক্তা শারমিন আফসার চৌধুরী, চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, নগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু, কাউন্সিলর আবুল হাসনাত বেলাল, কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, র‍্যাংগস এফসি এর সিইও তানভীর শাহরিয়ার রিমন, সিপিআর এর প্রোপাইটার এস এম রাসেল প্রমুখ। আরো বক্তব্য রাখেন গ্র্যান্ড লাইফ এক্সপো’র উপদেষ্টা মহিউদ্দিন মাসুম, যুব মহিলালীগ নেত্রী সোনিয়া আজাদ, শিহাব সাগির, জাওয়াদ চৌধুরী,ঝুম চাকমা ও রাকিব উদ্দিন।

অনুষ্ঠানের সমাপনি পর্ব ছিল গান, চট্টলকুড়ির শিশুদের পরিবেশনায় নাচ। অনুষ্ঠানের শেষ দিনে চট্টগ্রামের অনলাইন ইনফ্লুয়েন্সারদেরকে আপরাইজিং ইয়াং স্টার সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা গ্রহন করেন শফিউল আজম অপু, ইকবাল রাকিব ও ফাহিম শাহরিয়ার।

বারকোড রেষ্টুরেন্ট গ্রুপ ও সেল ফোন রিপেয়ারের সহযোগিতায় আয়োজিত এই মেলায় অনলাইন ও অফলাইন ভিত্তিক ৬০ উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

Advertisement