ফটিকছড়ি প্রতিনিধিঃ ফটিকছড়ির ১৩নং লেলাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের এম.আর.সি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন।
Advertisement
বৃহস্পতিবার (১১ নভেম্বর) বেলা ২ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের বেশ কয়েকজন। নিহতের নাম মোহাম্মদ শফি(৫০)। তিনি স্থানীয় আনন্দ বাজারের ব্যবসায়ী। নিহত শফি গোপালঘাটা নুরুল হক কেরানির বাড়ির ফজলুল হক এর পুত্র।
স্থানীয়রা জানিয়েছেন, কেন্দ্র দখলের ঘটনাকে কেন্দ্র করে মেম্বারপ্রার্থী মোরগ প্রতীকের জামাল পাশা ও ফুটবল প্রতীকের ইফতিকার উদ্দীন মুরাদ সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছুরিকাঘাতে শফির মৃত্যু হয়।
Advertisement

















