সীতাকুণ্ড প্রতিনিধিঃ ডেঙ্গু আক্রান্ত হয়ে এক সাপ্তাহ চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকার সাদ্দাম হোসেন আল কাদেরী (৩৫) নামে এক মাদ্রাসা শিক্ষক।
বুধবার সকার ৬টার সময় নগরীর মা ও শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সাদ্দাম উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকার হাসেম মঞ্জিল বাড়ির সৈয়দুর রহমানের পুত্র। তিনি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকার গাউসিয়া তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক এবং ভাটিয়ারী স্টেশন রোড এলাকার নেয়ামত আলী শাহ জামে মসজিদের খতিব ছিলেন।
তার পিতা সৈয়দুর রহমান বলেন, সাদ্দাম অসুস্থ্য হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা নিশ্চিত করেছেন সে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এক সাপ্তাহ ধরে চিকিৎসা চলার পর বুধবার ভোরে সে মারা যায়। এদিকে দুপুর দুইটার সময় ফৌজদারহাটস্থ সফরিয়া মাদ্রাসা মাঠে নামাজে জায়নাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।















