চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী আজ সোমবার সকালে নগরীর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দীন চৌধুরী’র অসুস্থতার সংবাদ শুনে মেডিকেল সেন্টার হাসপাতালে তাঁকে দেখতে যান।
Advertisement
মেয়র কাউন্সিলরের শয্যাপাশে বেশকিছু সময় অবস্থান করেন ও তাঁর শারিরীক অবস্থার খোঁজ-খবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সাথে চিকিৎসার বিষয়ে আলাপ করেন। তিনি প্রত্যাশা করেন, কাউন্সিলর ওয়াসিম দ্রুত সুস্থ হয়ে আবারো নাগরিক সেবা কার্যক্রমে ফিরে আসবেন।
এছাড়াও আজ বিকেলে অসুস্থ উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এরশাদ মামুনকেও নগরীর ইম্পিরিয়াল হাসপাতালে দেখতে যান। মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এরশাদ মামুনের চিকিৎসার খোঁজ নেয়ার পাশাপাশি তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
Advertisement















