বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে ২৭ নভেম্বর (শনিবার) টাইগারপাস এলাকার একটি মাদ্রাসায় কুরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।
উক্ত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন এতিমখানার পরিচালক মাওলানা আবদুল কাদের।
এতে চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি এম এ রাজ্জাক, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল হামিদ পিন্টু, খুলশী থানা যুবদলের আহবায়ক হেলাল হোসেন, মহানগর যুবদলের কোষাধ্যক্ষ নুর হোসেন উজ্জ্বল, দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগীর, সম্পাদক গুলজার হোসেন মিন্টু, সদস্য আজিজ চৌধুরী, থানা যুবদলের যুগ্ম-আহবায়ক ইউনুছ মুন্না, মোহাম্মদ মিল্টন, মোঃ জাবেদ, ওয়ার্ড যুবদলের আহবায়ক মোঃ ইউনুছ, জহিরুল ইসলাম জহির, ওয়ার্ড যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ শামীম, শফিকুল ইসলাম সফি, মোঃ মানিক, মোঃ সুজন, মোঃ ফয়েজ, কাউছার বাবু, মোঃ জাবেদ, নুর হোসেন, মোঃ ছোটন, ইব্রাহীম হোসেন সাদ্দাম, মোঃ ফয়সাল, মোঃ শরীফসহ যুবদলের প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
















