চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকুল হোসেন বাচ্চু মৃত্যুতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো.রেজাউল করিম চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় তিনি বলেন, রফিকুল ইসলাম বাচ্চু মুজিব আর্দশের সৈনিক এক সময়ের তূখোড় ছাত্রনেতা ও আওয়ামী লীগের দুর সময়ের কাণ্ডারি। ত্যাগি এই নেতার মৃত্যু সত্যিকার অর্থে রাজনীতির জন্য অপূরনীয় ক্ষতি। মেয়র তাঁর বিদোহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের বর্গেরে প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আজ শুক্রবার বাদজুমা ফিরিঙ্গিবাজার ডা. জাকির হোসেন হোমিও কলেজ মাঠে তাঁর নামাজে জানানা অনুষ্ঠিত হয়।
এতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন, সিডিএ’র চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ, শফিক আদনান, মশিউর রহমান, শফর আলী, বাইশ মহল্লার ইউসুফ সর্দ্দার, প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আবদুস সালাম মাসুম জানাযায় অংশ গ্রহণ করেন।
এছাড়ও উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন ও পুলক খাস্তগীর।

















