শাটলে কাটা পড়ে মহিলার মৃত্যু

708

ষোলশহর ষ্টেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত আফিয়া বেগমের (৪৮) মৃত্যু হয়েছে।

Advertisement

শুক্রবার (৩ ডিসেম্বর) বিকাল তিনটার দিকে ষোলশহর জংশনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ওই এলাকার দিনমজুর মো. রাকিব জানান, ‘ষোলশহর জংশনের মসজিদের সামনের জায়গায় রেললাইনে এক মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে দেখে আমি ও আমার বন্ধুরা মিলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাই। ওনার দুই পায়ে কেটে গেছে।’

বিষয়টি নিশ্চিত করেছেন ষোলশহর ষ্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাহাঙ্গীর আলম।

চবির শাটলে কাটা পড়ে বিচ্ছিন্ন বৃদ্ধার দুই পা
তিনি বলেন, ট্রেনে কাটা পড়া আফিয়া বেগম রাত সাড়ে ৮ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। লাশ এখনো মর্গে আছে।

Advertisement