আদমদিঘীতে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড, ৫ জনের মরদেহ উদ্ধার

323

বগুড়ার আদমদিঘীতে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে উপজেলার সান্তাহারের হবির মোড়ে বিআইআরএস প্লাস্টিক কারখানায় এ আগুন লাগে।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আবদুল মালেক। তিনি বলেন, ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের আড়াই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিহতরা সবাই কারখানার শ্রমিক বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থল পরির্দশন করেছেন আদমদিঘী উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় এবং আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন।

Advertisement