সিআরবিতে সুবিধাবঞ্চিত শিশুদের বিজয় উৎসব

598

বাংলাদেশের বিজয়ের ৫০ বছরপূর্তি উপলক্ষে সামাজিক সংগঠন আলোর আশা যুব ফাউন্ডেশন আয়োজন করে সুবর্ণজয়ন্তী সুবিধাবঞ্চিত শিশুদের বিজয় উৎসব ও মুক্তিযোদ্ধা সম্মাননা।

Advertisement

আলোর আশা হতে প্রথমেই মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ডাঃ জবিউল হোসেন কে সম্মাননা প্রদান করা হয়৷ সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে বিভিন্ন অনুষ্ঠান-উৎসবের মধ্য দিয়ে মুখরিত হয়ে ওঠে চট্টগ্রাম নগরীর সি আর বি শিরিষতলা অঙ্গন।

বীর মুক্তিযোদ্ধা ডা. জবিউল হোসেনকে সম্মাননা প্রদান।

আলোর আশার সকল সদস্য বিশ্বাস করে দেশ তখনই আলোকিত হবে যখন প্রতিটি শিশু সুশিক্ষায় শিক্ষিত হবে। সুবিধাবঞ্চিত শিশুদের বিজয় উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করে আলোর আশা পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল, স্কুল অব হিউম্যানিটি এন্ড এ্যানিমেশন সোহা ও সামাজিক সংগঠন চিটাগং বয়েজ পরিচালিত বর্ণের ইশকুল এর শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধ ডাঃ জবিউল হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশ জেলা-৩ এর নব নির্বাচিত জেলা গভর্নর এপেক্সিয়ান জাকির হোসেন। সম্মিলিত সামাজিক সংগঠন এর সভাপতি লায়ন নবাব হোসেন মুন্না, ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ।

অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন আলোর আশা যুব ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মুহাম্মদ আনোয়ার এলাহী ফয়সাল, সভাপতিত্ব করেন আলোর আশা যুব ফাউন্ডেশন এর সভাপতি শরিফুল ইসলাম শরীফ।

যাদের আন্তরিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি সার্থক হয়েছে তারা হলেন তৌফিকুর রহমান ইমন, মোহাম্মদ নাজমুল হাসান সাকিব, আব্দুল্লাহ আল নোমান, মুক্তা শিকদার, নওরীন নেওয়াজ, সাইমুন আক্তার সহ আরো অনেকে।

উক্ত অনুষ্ঠানে সহযোগীতায় এগিয়ে আসে ফ্লোরা বিউটি পার্লার, সেফ ফুড সেন্টার, মৃত্তিকা, খাজা বিরিয়ানি হাউস ও প্রাইম হেল্থ। ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার ও সকল শিশুদের মাঝে খাদ্য বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Advertisement