মির্জা ফখরুল সস্ত্রীক করোনা আক্রান্ত

652

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা করোনায় আক্রান্ত হয়েছেন।

Advertisement

মঙ্গলবার (১১ জানুয়ারি) বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান বলেন, আজ মঙ্গলবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনায় আক্রান্ত হন। আগের দিন সোমবার তার স্ত্রী রাহাত আরা আক্রান্ত হন।

তিনি বলেন, সম্প্রতি করোনার বুস্টার ডোজও নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। আগামীকাল রাজশাহীতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে যোগ দেওয়ার কথা ছিল তার।

চিকিৎসকের পরামর্শে তারা দুই জন বাসাতেই রয়েছেন বলেন শায়রুল কবির খান।

Advertisement