মুস্তাফিজের ৫ উইকেট, লিটন-ইমরুলের ব্যাটে কুমিল্লার বিশাল জয়

685

ইমরুল কায়েস ও লিটন দাসের শতরানের জুটিতে ৯ উইকেটের জয় পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৮১ রানের ঝলমলে ইনিংস খেলেছেন কুমিল্লার অধিনায়ক ইমরুল। ৫ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান।

Advertisement

টস হেরে আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারে চ্যাডউইক ওয়ালটনকে হারায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দ্বিতীয় উইকেটে ৬২ রান যোগ করেন আফিফ হোসেন ও উইল জ্যাকস। ২১ বলে ২৭ রান করে তানভীর ইসলামের বলে বোল্ড হন আফিফ। তিনি হাঁকান চারটি চার। জ্যাকসের সাথে ৪৭ রানের জুটি গড়ে বিদায় নেন শামীম হোসেন। শামীম করে ২২ বলে ২৬ রান করেন।

প্রথম ওভারে ১৪ রান খরচ করা মুস্তাফিজ শিকার করেন শামীমকে। একই ওভারে জ্যাকসকেও সাজঘরে পাঠান তিনি। নিজের পরের ওভারে ফিরেই মুস্তাফিজ শিকার করেন নাঈম ইসলাম ও বেনি হাওয়েলকে। মুস্তাফিজের টানা ১০টি বলের মধ্যেই চারটি উইকেট হারায় চট্টগ্রাম।

চট্টগ্রামের পক্ষে ফর্মের তুঙ্গে থাকা জ্যাকস করেন ৩৭ বলে ৫৭ রান। তার ইনিংসে ছিল পাঁচটি চার ও তিনটি ছক্কা। জ্যাকসের বিদায়ের পর আর লড়াই করতে পারেনি চট্টগ্রাম। মুস্তাফিজ নিজের শেষ ওভারে মেহেদী হাসান মিরাজকে শিকার করে প্রথমবারের মতো বিপিএলে পাঁচ উইকেট শিকার। বিপিএলে ১৫তম বোলার হিসেবে এই কৃতিত্ব গড়লেন মুস্তাফিজ। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় পাঁচ উইকেট শিকার।

বৃষ্টির কারণে ১৮ ওভার ব্যাটিং করার সুযোগ পায় চট্টগ্রাম। ৮ উইকেটে সংগ্রহ করে ১৩৮ রান।

কুমিল্লার পক্ষে ইনিংস উদ্বোধন করতে নামেন ইমরুল কায়েস ও লিটন দাস। দারুণ ব্যাটিংয়ে নির্বিঘ্নে রান সংগ্রহ করতে থাকেন তারা। গড়েন শতরানের জুটি লিটন ও ইমরুল। তাদের জুটিতে আসে ১৩৮ রান। ৩৭ বলে ৫৩ রান করেন লিটন। তার ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছক্কা। ইমরুল অপরাজিত থাকেন ৬২ বলে ৮১ রান করে। অধিনায়কোচিত ইনিংসে ইমরুল হাঁকান ছয়টি চার ও পাঁচটি ছক্কা। ৯ উইকেটের জয় পায় কুমিল্লা।

সংক্ষিপ্ত স্কোর

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১৩৮/৮ (১৮ ওভার)
জ্যাকস ৫৭, আফিফ ২৭, শামীম ২৬;
মুস্তাফিজ ৫/২৭, নাহিদুল ১/২১, তানভীর ১/২১।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১৪৮/১ (১৬.৩ ওভার)
ইমরুল ৮১*, লিটন ৫৩;
মৃত্যুঞ্জয় ১/২১।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৯ উইকেটে জয়ী।

Advertisement