জঙ্গল সলিমপুরে র‍্যাবের সাথে সন্ত্রাসীদের গুলিবিনিময়,বিপুল অস্ত্রসহ আটক ৩

619

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৭।

Advertisement

শনিবার রাতে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খুলনার অন্ধ জামাল (৪২), লালমনিরহাটের সিরাজ(৩৫) এবং বাঁশখালীর চশমা মিজানকে আটক করা হয়। এর আগে জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীদের সাথে র‌্যাবের ব্যাপক গোলাগুলির খবর পাওয়া যায়।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৭ ডিসেম্বর ভোরে জঙ্গল ছলিমপুর থেকে র‌্যাবের হাতে আটক হয় ২৭ মামলার আসামি, ছিন্নমূল সংগঠনের নেতা ও চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ও সাবেক আওয়ামী লীগ নেতা মশিউর রহমান। এ সময় তার কাছে থেকে ২ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন সহ ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ২টি এলজি, ১টি দুনলা বন্দুক ও ১৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তাহার অবর্তমানে তাহার ছেলে মহিরুল হাসান ওরফে শিবলী ছিন্নমূল জঙ্গল সলিমপুর আশেপাশের এলাকাসহ দুর্গম পাহাড়ি এলাকায় বর্তমানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। এমন গোপন সংবাদে শনিবার রাতে র‌্যাব সাঁড়াশি অভিযান পরিচালনা করেন। এতে মশিউর বাহিনীর প্রধান (মশিউরের ছেলে)মহিরুল হাসান ওরফে শিবলীসহ একাধিক সন্ত্রাসী দুর্গম পাহাড়ের মধ্যে পালিয়ে যেতে সক্ষম হয়। এদের মধ্যে ৩জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার।

Advertisement