আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্ট ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলায় জয় পেয়েছে আসওয়াদ ক্রিকেট একাডেমী। শুক্রবার দুপুরে শহীদ শাহজাহান সংঘ মাঠে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় আসওয়াদ ক্রিকেট একাডেমী ১০৩ রানে ওসিএস ফিউচার স্পোর্টসকে পরাজিত করে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে আসওয়াদ ক্রিকেট একাডেমী মোস্তাকিমের অনবদ্য শতকে (৪৩ বলে ১২৭ রান) সুবাদে ৩ উইকেটে ২৬৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে আইয়ুব ৪৮, সাগর ৩৭ ও রুবেল অপরাজিত ২৩ রান সংগ্রহ করে।
জয়ের লক্ষে বিশাল টার্গেট তাড়া করতে গিয়ে ওসিএস ফিউচার স্পোর্টস ১৫.৫ ওভারে ১৬১ রানে গুটিয়ে গেলে ১০৩ রানের বিশাল জয় দিয়ে শুভ সুচনা করে আসওয়াদ ক্রিকেট একাডেমী।
ম্যাচে বল হাতে বিজয়ী দলের সোহাগ ৩ ওভারে ১১ রানে ৩, আরিফ ১৮ রানে ২, আলবি, রুবেল ও সাগর ১টি করে এবং বিজিত দলের শান্ত, নাফিজ ও রাব্বি ১টি করে উইকেট লাভ করে।
২য় খেলার ম্যান অব দ্যা ম্যাচ আসওয়াদ ক্রিকেট একাডেমী মোস্তাকিম এর হাতে পুরস্কার তুলে দেন রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় বিদ্যুৎ প্রকৌশলী তাকি আল ছাওয়াল।
এ সময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, কেন্দ্রীয় রেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক অ্যাড. এম আর মঞ্জু, নগর যুবদলের সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, ফজলুল হক সুমন, মিয়া মো. হারুন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য শাহজালাল পলাশ, ইউনুছ মুন্না, মুহাম্মাদ সাগির, আরিফুর রহমান (মাস্টার আরিফ), মামুনুর রশিদ মামুন, শওকত খান রাজু, বাদশা আলমগীর, এইচ এম হাসান, জামিল হোসেন,ওমর ফারুক, আনোয়ারুল হক হনী, ইব্রাহিম খলিল সবুজ, জামাল হোসেন, মেডিক্যাল টিমের সদস্য বাদশা মিয়া, মো. মুছাসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামীকাল ০৭ নভেম্বর শনিবারের খেলাঃ
সকাল ৯.০০ টায় – সাইনিং স্পোর্টস একাডেমি বনাম ইস্পাহানি রয়েল ব্রাদার্স এবং দুপুর ১.০০ টায় – চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বনাম আলো সিড়ি ক্লাব।
















