বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সর্বাগ্রে এগিয়ে আসতে হবেঃ কমান্ডার মোজাফফর

718

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা আমাদের জাতির শ্রেষ্ট সন্তান। তাঁদের কল্যাণে এই দেশ স্বাধীন হয়েছে। সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের জন্য কাজ করে যাচ্ছে। সর্বক্ষেত্রে তাদের সম্মান নিশ্চিত করা হচ্ছে। দেশের উন্নয়নমূলক যে কোন কর্মকান্ডে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সর্বাগ্রে এগিয়ে আসতে হবে।

Advertisement

চট্টগ্রাম নগরীর দারুল ফজল মার্কেটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের আহবায়ক সাহেদ মুরাদ সাকুর সভাপতিত্ব ও যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমান সজিবের পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগরের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল হক চৌধুরী ছৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, চট্টগ্রাম মহানগর যুগ্ম আহবায়ক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজিশ ইমরান, সদস্য আশরাফুল হক চৌধুরী, রিপন চৌধুরী, হাসান মোঃ আবু হান্নান, মেজবাহ উদ্দিন আজাদ, সৈকত চক্রবর্তী, আবদুল্লাহ আল মামুন, সৈয়দ মঈনুল আলম সৌরভসহ সকল থানা ও প্রাতিষ্ঠানিক কমিটির নেতৃবৃন্দ।

সভায় আগামী এক মাসের মধ্যে সকল থানা কমিটি পূর্ণাঙ্গকরন, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন ও ২৫ মার্চ মিউনিসিপ্যাল মডেল স্কুল প্রাঙ্গণে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলনের কর্মসূচি ঘোষণা করা হয়।

Advertisement