তানিয়া কামালের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারত করলেন এনসিপি নেতা সাজ্জাদ হোসেন

1

পটিয়া প্রতিনিধিঃ পটিয়ায় নয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ তানিয়া কামাল নিহাতের (১৯) মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন। এ সময় তিনি তানিয়ার কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

Advertisement

সাক্ষাৎকালে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাঁদের খোঁজখবর নেন এবং তানিয়ার মৃত্যুর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে তাঁদের আশ্বস্ত করেন। একই সঙ্গে তিনি জানান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তানিয়ার পরিবারের পাশে থাকবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদানের উদ্যোগ নেবে।

তানিয়ার মৃত্যুর ঘটনায় তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে উত্থাপিত নির্যাতনের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনের দাবি জানান তিনি। পাশাপাশি, তদন্তে অপরাধ প্রমাণিত হলে দায়ীদের সর্বোচ্চ আইনানুগ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি পটিয়া উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, সদস্য সচিব অ্যাডভোকেট আরমান উদ্দিন আজাদ, জাতীয় ছাত্রশক্তি পটিয়া উপজেলার মুখ্য সংগঠক মিশকাত সহ এনসিপি, জাতীয় ছাত্রশক্তি ও অন্যান্য নেতৃবৃন্দ।

শোকসন্তপ্ত পরিবারের পাশে এনসিপি—ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারবদ্ধ।

Advertisement