গাউছিয়া সুইটস ও আয়োজন রেস্তোরাঁকে ২ লক্ষ টাকা জরিমানা

660

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ মঙ্গলবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

Advertisement

চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী’র নেতৃত্বে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কারখানায় খাদ্যপণ্য প্রস্তুত, খোলা ও মেয়াদ বিহীন খাদ্যপণ্য রাখা, কর্মরত কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকায় হালিশহর গাউছিয়া সুইটস এন্ড বেকারীকে ১ লক্ষ টাকা এবং অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও বিক্রির এবং বাসি খাবার সংরক্ষণ করায় অলংকার মোড়ে আয়োজন রেস্তোরাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

Advertisement