‘জব্বারের বলী খেলা ছিল বৃট্রিশ বিরোধী আন্দোলনের অংশ, এখান থেকে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাই’

255

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, খাতুনগজ্ঞ-চাক্তাই হচ্ছে সারা বাংলাদেশের প্রধান ব্যসসা কেন্দ্র। দেশের আমদানি কারকদের শীর্ষে তাদের স্থান। এখানকার ব্যবসায়ীদের যে কোন সমস্যা হলে সারা বাংলাদেশের মানুষের সমস্যা হিসেবে অংশিদার হতে হয়। তাই খাতুনগজ্ঞ-চাক্তাইয়ের জলজট সমস্যাসহ যে সমস্যা অছে তা অগ্রাধিকার দিয়ে সামধান করতে হবে।

Advertisement

আজ শুক্রবার বিকেলে খাতুনগজ্ঞ এপ্যালো চত্বরে বক্সিরহাট ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হকের ব্যক্তিগত উদ্যোগে প্রায় পাঁচ হাজার অসহায় দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সমগ্রী বিতরন কালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন চিটাগাং চেম্বারের সাবেক পরিচালাক আলহাজ্ব ছগির আহমেদ, এস এম হারুনুর রশীদ, দিপঙ্কর চৌধুরী কাজল, মীর আহমদ সওদাগর, মান্না বিশ্বাস, দোলন দাশ, প্রশান্ত ভট্টাচার্য্য, এস এম আব্বাস উদ্দীন, এমদাদুল হক রায়হান, তাপস কান্তি, আজিজুল ইসলাম আজিজ প্রমুখ।

মেয়র আরো বলেন, চটগ্রাম সারাদেশে রাজনৈতিক ও সংস্কৃতিতে অগ্রনী ভুমিকা পালন করে। বারোই বৈশাখে চট্টগ্রামের লালদিঘী ময়দানকে ঘিরে বলি খেলা ও বৈশাখী মেলার ঐতিহ্য সর্বজনীন ভাবে খ্যাত। বিগত দুই বছর করোনার কারনে খেলা ও মেলা অনুষ্ঠান করা সম্ভব হয় নাই। এখন পরিস্থিতি অনেক ভালো। তাই মানুষের আগ্রহ ও বিনোদনের বিষয়টি গুরুত্ব বিবেচনায় জব্বারের বলি খেলা ও বৈশাখী মলা অনুষ্টিত হবে বলে জানান।

তিনি বলেন, জব্বের বলী খেলা ছিল বৃট্রিশ বিরোধী আন্দোলনের অংশ। চট্টগ্রামের গৌরবের ও ঐতিহ্যের অংশকে আমরা মাঠ ব্যবহার করতে না পারলেও মাঠের বাইরে কিভাবে করা যায় তা বিবেচনায় নেব।

Advertisement