বিএনপিকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার লক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক পুনর্গঠন টিমের (চাঁন্দগাও, পাঁচলাইশ ও বায়েজিদ থানা) অধীনে ৩ নং পাঁচলাইশ ওয়ার্ড়ের ফরম পুরন ও সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নগরীর অক্সিজেন কয়লার ঘরস্থ মীম কমিউনিটি সেন্টারে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন টিমের আহবায়ক ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক নাজিমুর রহমান।
এসময় নাজিমুর রহমান বলেন, বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। গণ মানুষের এই দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার লক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম মহানগরীর ইউনিটে ইউনিটে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বৃহত্তর পাঁচলাইশ এলাকা বিএনপির দুর্ভেদ্য ঘাটি। পাঁচলাইশ ওয়ার্ড়ে বিএনপির বিপুল সংখ্যক সমর্থক ও নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে সদস্য সংগ্রহ অভিযানে অংশ গ্রহণ করেছে। সদস্য সংগ্রহ অভিযানের প্রথম দিনে ছয় শতাধিক নেতাকর্মী প্রাথমিক সদস্য ফরম পুরন করেন। ধারাবাহিকভাবে চট্টগ্রাম মহানগরীর প্রতিটি ওয়ার্ড়ে সদস্য সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে। এরপর গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠন করা হবে ইউনিট, ওয়ার্ড় ও থানা কমিটি।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পুনর্গঠন টিমের সদস্য হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, সাবেক কাউন্সিলর মো. আজম, মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক শামসুল আলম, জি এম আইয়ুব খান, সহ দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী, বায়েজিদ থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হারুন, সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম, নগর বিএনপির সাবেক সদস্য আবদুর রহিম, পাঁচলাইশ ওয়ার্ড় বিএনপির সভাপতি হাজী মো. ইলিয়াছ, সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আবু প্রমূখ।

















