আওয়ামী লীগ জনমানুষের আস্থার সংগঠনঃ মাহতাব উদ্দিন চৌধুরী

218

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব চৌধুরী বলেছেন, জনমানুষের আস্থা ও ভরসার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। বাঙালির স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ দেশ গড়ারও কারিগর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনমানুষকে সাথে নিয়ে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে উন্নয়নের সূচনা করেন। তবে তার সেই উন্নয়ন বিপ্লবের স্বপ্ন পূরণ করতে দেয়নি পরাজিত পাকিস্তানের দোসররা। দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়ে তাকে স্বপরিবারে বরণ করতে হয়।

Advertisement

আজ বুধবার (২০ এপ্রিল) বিকেলে নগরীর টাইগার পাস মোড় চত্বরে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের উদ্যোগে মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে আওয়ামী লীগ সরকার যে কাজ করে যাচ্ছে, এমন কর্মযজ্ঞ এত স্বল্প সময়ে আর কোন সরকার করতে পারেন নি। সরকারের ঈর্ষনীয় সাফল্যে প্রতিহিংসা পরায়ন হয়ে বিএনপি নামক দলটি নানা ষড়যন্ত্রের জাল পাতার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নিবেদিত প্রাণ কর্মীরা ষড়যন্ত্রকারীদের এই অপচেষ্টা ঐক্যবদ্ধ শক্তিতে প্রতিহত করবে।

বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি তোফায়েল আহমেদ, সহসভাপতি শফর আলী, শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য সিরাজ উল্লাহ, উপদেষ্টা আবুল কাশেম, প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, রেলওয়ে শ্রমিক লীগ নেতা মিজানুর রহমান, ফরহাদ চৌধুরী, নজরুল ইসলাম,এস এম জাহাঙ্গীর, নাজিম উদ্দীন আজমল প্রমুখ বক্তব্য রাখেন।

Advertisement