বাংলাদেশ রেলওয়ে কক্সবাজার সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

456

বাংলাদেশ রেলওয়ে কক্সবাজার জেলা সমিতির “ইফতার ও দোয়া মাহফিল ২০২২” বৃহস্পতিবার (২১ এপ্রিল) চট্টগ্রাম স্টেশন রোডস্থ এশিয়ান এসআর হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

সমিতির সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় রেলওয়ে ব্যাবস্হাপক মোহাম্মদ আবুল কালাম চৌধুরী, দৈনিক আমাদের সময় পত্রিকার ব্যুরো চীফ ও চট্টগ্রামস্থ রামু সমিতির সাধারণ সম্পাদক হামিদুল্লাহ। সভাপতিত্ব করেন রফিক উল্লাহ।

সমিতির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সার্বিক বিষয় নিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন মতিনুল ইসলাম রায়হান, আতিকুর রহমান, সোজা আকবর, ফরহাদ চৌধুরী, মোজাফফর আহমেদ, নুরুন্নবী, আব্দুল আলিম, ফারজানা রহমান বাবলি, কোহিনুর আক্তার, আলতাফ হোসেন, কাওসাইন মেহেদী হাসান, মফিজুল আলম, শহীদুল্লাহ, আমানুল্লাহ, এস এম মাহফুজ প্রমুখ।

বক্তাগণ কক্সবাজারবাসীর বহুদিনের স্বপ্ন দ্রুততম সময়ে কক্সবাজার রেল লাইনের কাজ সম্পন্ন করতে প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানান।

Advertisement