‘আমাদের স্বপ্ন’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত

243

সামাজিক সংগঠন “আমাদের স্বপ্ন’র” উদ্যোগে গরীব দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে আজ শুক্রবার (২২ এপ্রিল) বিকালে চট্টগ্রাম শিশু একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

Advertisement

মহানগর ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠানে মহানগর যুবলীগ নেতা দিদারুল আলম, নাজমুল হক ডিউক, ওয়াহিদুল আলম শিমুল, নগর স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, রুবেল আহমদ বাবু, জাফর উল্লাহ মজুমদার, শরীফুল ইসলাম মিয়াজী,রায়হানুল কবির শামীম, ইফতেখার পথিক, সানজীদ, আবির, রানা, আমিনুল ইসলাম শাওন, সালাউদ্দিন আকাশ প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ২৫০ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

Advertisement