ঈদে সিম্পল ও ক্ল্যাসিক পাঞ্জাবি স্টোরিতে যোগ করেছে ‘ওপেলিয়া বুটিক’

2296

ঈদে ছেলেদের পোশাকে পাঞ্জাবি এগিয়েই থাকে। এই গরমে ঈদের জন্য উৎসবধর্মী পাঞ্জাবিতে তাই আরামকেই প্রাধান্য দিচ্ছে চট্টগ্রাম এর জনপ্রিয় ফ্যাশন হাউস ‘ওপেলিয়া বুটিক’। সঙ্গে হালকা নকশা আর উজ্জ্বল রং।

Advertisement

ঈদে বেলায় বেলায় ভিন্ন ভিন্ন পোশাক পরার ভাবনা থাকলেও অন্তত একবেলা সেখানে পাঞ্জাবির জন্য বরাদ্দ থাকে। চট্টগ্রাম এর জনপ্রিয় ফ্যাশন হাউস ‘ওপেলিয়া বুটিক’ তাই পাঞ্জাবির বিশাল পরশা তৈরি করেছে। ঈদের দিনের পাঞ্জাবি বলে কথা। বৈচিত্র্য থাকলেও পাঞ্জাবির বাজারে এবার নীলের প্রাধান্য বেশি। এর বাইরে সাদা, চাঁপা সাদা, ছাই, লালচে ও বেগুনির প্রাধান্য আছে। ছেলেদের পাঞ্জাবির কাপড়ে তাই সুতিরই বিভিন্ন ধরন দেখা যাবে। রং নির্বাচনেও সেই ভাবনা রাখা হয়েছে।

গরমের মধ্যে ঈদ, তাই সাদার চেয়ে আরামদায়ক রং আর কী হতে পারে! ধবধবে সাদা পাঞ্জাবিতেও তাই গ্রীষ্মকে প্রাধান্য দেওয়া হয়েছে। পুরো পাঞ্জাবির কাপড়েই সেলফ কালারের জ্যাকার্ড বুনন আছে, যা কেবল কাছে এলেই বোঝা যায়। এ ধরনের কাপড়কে ডব্বি ফেব্রিকও বলে। তার সঙ্গে সাদা প্যান্ট কাটের পায়জামা আর পায়ে স্যান্ডেল থাকতে পারে ঈদের দিন।

নেভি ব্লু এই পাঞ্জাবিটা তরুণদের জন্য জুতসই। বাড়তি কোনো সুতার কাজ নেই। ধাতবের বোতামগুলোই ভিন্নতা এনেছে। স্লিমফিট কাটের এই পাঞ্জাবিতে ব্যবহার করা হয়েছে ভিসকস ফেব্রিক। এ ধরনের পাঞ্জাবিকে সাধারণত ক্যাজুয়াল লুকের পাঞ্জাবি বলা হয়।

‘ওপেলিয়া বুটিক’ এর পরিচালক ও প্রধান ফ্যাশন ডিজাইনার বলেন, ঈদে ভিন্ন ভিন্ন পোশাক পরার ভাবনা থাকলেও অন্তত নামাজে সেখানে পাঞ্জাবির জন্য বরাদ্দ থাকে। তাই আমাদের পাঞ্জাবির বিশাল সংগ্রহ। ঈদের দিনের পাঞ্জাবি বলে কথা। যেহেতু গরমে ঈদ, তাই সব পোশাকেই আরামকে প্রাধান্য দেওয়া হয়েছে। ছেলেদের পাঞ্জাবির কাপড়ে তাই সুতিরই বিভিন্ন ধরন দেখা যাবে। রং নির্বাচনেও সেই ভাবনা রাখা হয়েছে।

Advertisement