বন্দর থানা আওয়ামী লীগের উদ্যোগে পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ

277

পবিত্র মাহে রমজান উপলক্ষে বন্দর থানা আওয়ামী লীগের উদ্যোগে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মো. ইলিয়াছ এর ব্যবস্থাপনায় পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচী আজ ২৫ এপ্রিল (সোমবার) বিকাল ৫টায় ৩৬নং গোসাইলডাঙ্গা ওয়ার্ড ফকির হাটস্থ মেট্রোপ্লাজা দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।

Advertisement

ইফতার বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবদুল আহাদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইস্কান্দার মিয়া, মোঃ কামরুল হোসেন, সহ-দফতর সম্পাদক মোহাম্মদ সাহেদ বশর, ৩৬ নং গোসাইলডাংগা ওয়ার্ড আওয়ামী লীগের আওতাধীন ১নং ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন, ২নং ইউনিটের সভাপতি স্বপন ঘোষ, সাধারণ সম্পাদক মোক্তার আহমেদ, ৩নং ইউনিটের সভাপতি ওয়াহিদ মুরাদ রাসেল, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, খোরশেদ আলম, মিজানুর রহমান মিজান, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ ইউছুফ আলী, মোঃ ইকবাল হোসেন প্রমুখ।

সভায় বক্তারা পবিত্র মাহে রমজান মাসে গরীব, দুঃখী ও অসহায়দের মাঝে সহায়তার হাত প্রসারিত করার জন্য সমাজের বিত্তবান শ্রেণীর প্রতি উদাত্ত আহবান জানান।

Advertisement