দি ওয়াসা এমপ্লীয়জ কো-অপারেটিভ সোসাইটি লি. নেতৃবৃন্দ গতকাল বুধবার সকালে ওয়াসা ভবনের কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কো-অপারেটিভের মালিকানাধীন সম্পত্তি ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ আনেন।
চট্টগ্রাম ওয়াসার সাবেক কর্মচারী নুরুল ইসলাম, আমির হোসেন ও শামিম উল কিবরিয়ার বিরুদ্ধে কো-অপারেটিভের সভাপতি রেজোয়ান হোসেন এক লিখিত বক্তব্যে বলেন, চট্টগ্রাম ওয়াসার শ্রমিক কর্মচারীগণ তাদের নিজেদের কষ্টশ্রমে অর্জিত অর্থের একটি অংশ কো-অপারেটিবের বিধিবদ্ধ নীতিমালা অনুযায়ী তহবিলে জমা করলেও তার কোন প্রকার হিসাব পাওয়া যাচ্ছে না। এই চক্রটি বিভিন্ন অপকর্মের মাধ্যমে কো-অপারেটিভের ৯৫ লক্ষ টাকা আত্মসাৎসহ পলিটেকনিক্যাল ও নয়াবাজার ওয়াসা মার্কেট ভোগ দখল করে আসছে। আমরা এধরণের দস্যুতা ও লুণ্ঠন অপচেষ্টার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য ওয়াসাসহ সংশ্লিষ্ট আইন শৃংখলা বাহিনীর প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) সভাপতি এনায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাজান,সহ-সভাপতি মীর লোকমান, সহ-সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন, অর্থ সম্পাদক ইলিয়াস, প্রচার সম্পাদক এসকান্দর, দপ্তর সম্পাদক অরুন ঘোষ, আপ্যায়ন সম্পাদক ফজলুল কাদের, ক্রীড়া সম্পাদক মাহবুব, আনোয়ার, মহরম, ফরহাদ রেজোয়ান, জাকারিয়া, কামরুল, শহিদুল ইসলাম খান, শিবাঙ্করসহ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।
















