মেয়র হজ কাফেলা ট্যুরস্ এন্ড ট্রাভেলস এর নির্বাহী পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক মাহবুব উল আলম আজ বৃহস্পতিবার (২৬ মে) বিকাল ৫.৩০টার সময় নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
Advertisement
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মেয়র হজ্ব কাফেলার সভাপতি সাবেক চসিক মেয়র এম মনজুর আলম এবং নির্বাহী পরিচালক সাবেক চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন। এক বিবৃতিতে তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আগামীকাল শুক্রবার (২৭ মে) সকাল ৯.৩০টায় নাসিরাবাদস্থ হিলভিউ মসজিদের সামনে মরহুমের প্রথম নামাজে জানাজা এবং বাদ জুমা রাউজান চিকদাইরস্থ নিজ বাড়ীতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র থেকে জানা যায়।
Advertisement
















