৪১৭ হজযাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট

234

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৭ জন হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। এই প্রথম চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইটে হজযাত্রীরা মদিনা যেতে পারছেন।

Advertisement

বুধবার (১৫ জুন) দুপুর ১টা ৪১মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-৩০০ ইআর ফ্লাইট চট্টগ্রাম ছাড়ে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গণসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে, এ বছর চট্টগ্রাম-জেদ্দা রুটে ৯টি এবং চট্টগ্রাম মদিনা রুটে ২টি হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান। বৃহস্পতিবার আরেকটি হজ ফ্লাইট চট্টগ্রাম থেকে মদিনা যাওয়ার কথা রয়েছে।

সূত্র জানায়, ১৪ জুন পর্যন্ত ১৬ ফ্লাইটে ৬ হাজার ৫৪৯ জনকে সৌদি নিয়ে গেছে বিমান। এবার প্রি হজে ৬৫টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বিমান। হজের পর ফিরতি ৬৫টি ফ্লাইট পরিচালনার কথা রয়েছে। হজের রিটার্ন টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা।

প্রসঙ্গত, ২০১৮ সালে ৬২ হাজার ৭৯৬ জন ও ২০১৯ সালে ৬৬ হাজার ২৮৬ জন হজযাত্রী আনা-নেওয়া করেছিল বিমান। এবার ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রী রয়েছেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ ২৯ হাজার হজযাত্রী বাংলাদেশ বিমান আনা-নেওয়া করবে।

Advertisement