সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া আশু রোগ মুক্তি কামনায় সদরঘাট থানা যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সদরঘাট থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মাদ নুর খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদরঘাট থানা যুবদলের নেতা ইকবাল হোসেন ফরিদ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুল জান্নাত মসজিদ এর সুযোগ্য খতিব মাওলানা আবু তৈয়ব।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য জয়নাল আবেদীন জিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরঘাট থানা বিএনপির সভাপতি হাজী সালাউদ্দিন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি মাইনুদ্দিন বাদল, চট্টগ্রাম মহানগর জাসাসের আহ্বায়ক এম এ বাবলু, ২৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ২৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, সহ সাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু, আলমগীর সিরাজ, শিব্বির আহমদ উসমান, চট্টগ্রাম মহানগর তাঁতী দলের যুগ্ন আহবায়ক আইয়ুব খান, সদরঘাট থানা যুবদলের আহ্বায়ক ইসমাইল, যুবদলের নেতা আশরাফুল হক রাজিব, তানভীর, সালাউদ্দিন, অভি আল মাহমুদ, মহিউদ্দিন হায়দার হিমু, শুভ্র রিপন, জসিম, রুবেল, মুকুট, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাজিম, ছাত্রদলের আহ্বায়ক ই ম জুয়েল, সদস্যসচিব রাব্বি, আহবায়ক কমিটির সদস্য সদস্য নাদিম, শহীদ, জুনু, সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আলআমিন, মাহিন, ওয়াসিম, হারিস ও আরাফাত প্রমুখ।
















