আহত বীর মুক্তিযোদ্ধাকে চমেক হাসপাতালে দেখতে গেলেন জেলা পরিষদ চেয়ারম্যান

242

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলী হোসেন তালুকদারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এ দেখতে গেলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম।

Advertisement

গতকাল ২৩ জুন (বৃহস্পতিবার) সন্ধ্যায় হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডের ৮নম্বর কেবিনে গিয়ে চিকিৎসাধীন এ বীর মুক্তিযোদ্ধার চিকিৎসার খোঁজখবর নেন।

এসময় তার সাথে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও সদ্য নির্বাচিত হাটহাজারী উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলম শওকত।

গত ২১ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর অক্সিজেন মোড়ে এন মোহাম্মদ প্লাস্টিকের নিজস্ব মাল বোঝাই ট্রাকের (নং-চট্টমেট্টো-অ-১১-১০৯৩) ধাক্কায় তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় তিনি মুখমন্ডলে প্রচন্ড আঘাত পেয়েছেন।

Advertisement