নির্মল রঞ্জন গুহ’র মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রীর শোক প্রকাশ

205

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

Advertisement

শোকবার্তায় ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, নির্মল রঞ্জন গুহ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র একজন বিশ্বস্ত কর্মী ছিলেন। তিনি মুজিব আদর্শ বাস্তবায়নে আন্দোলন-সংগ্রামে সর্বদা সোচ্চার ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ-কে সুসংগঠিত করে একটি শক্তিশালী সংগঠনে রুপান্তর করতে নিরলস পরিশ্রম করে গেছেন। তাঁর মৃত্যুতে আমরা একজন দক্ষ ও বিশ্বস্ত সংগঠক কে হারালাম।

শিক্ষা উপমন্ত্রী নির্মল রঞ্জন গুহ আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

Advertisement